1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : প্রায় দুই সপ্তাহ লন্ডন সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেলা সাড়ে ১১টায় মির্জা ফখরুল ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন তিনি।

রিজভী জানান, দেশে ফিরে আজ বিকাল ৩টায় নয়াপল্টনে দলের যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি মহাসচিবের।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিব লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্য রওনা করেছেন। তাকে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন বিএনপির নেতারা বিদায় জানিয়েছেন। তিনি সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছাবেন।

গত ৩০ নভেম্বর নিজ স্ত্রীর চিকিৎসাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে যান মির্জা ফখরুল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট