1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
প্রথম আলো ডেইলি স্টারের সামনে বিক্ষোভ পুলিশ মোতায়েন - ধানের শীষ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

প্রথম আলো ডেইলি স্টারের সামনে বিক্ষোভ পুলিশ মোতায়েন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৪৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের সামনে গতকাল ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে বিক্ষোভ করা হয়েছে। প্রতিবাদ কর্মসূচির আগে থেকেই ডেইলি স্টারের সামনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) কারওরান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনেও একই ব্যানারে অনুরূপ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা।

গতকাল জুমার নামাজের সময় থেকে ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বলেন- প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুটি ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। তারা জানিয়েছেন- ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হচ্ছে। ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা দুটি দেশে ভারতীয় আগ্রাসনে সহায়তা ও শাহবাগী বয়ান তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে। বিক্ষোভকারীরা বলেন- ডেইলি স্টার ও প্রথম আলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করে। খবর নিয়ে জানা যায়, গণ অধিকার পরিষদের নেতা তারেকের নেতৃত্বে ডেইলি স্টারের সামনের ফুটপাতে বিক্ষোভকারীরা অবস্থান নেন। তাদের প্ল্যাকার্ডে লেখা রয়েছে- ‘আমরা কে/আমরা দিল্লি স্টার/আমরা কী করি?/আমরা শাহবাগী বয়ান উৎপাদন করি।’ ‘এই বাংলাদেশের যত দুর্গতি/অর্ধেক তার আনিয়াছে আনাম-অর্ধেক তার মতি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট