1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জিয়ার সমাধিতে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু - ধানের শীষ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

জিয়ার সমাধিতে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক কামরুজ্জামান জাপানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কামরুজ্জামান জাপানের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

স্বেচ্ছাসেবক দলে খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় অসুস্থ হয়ে পড়েন কামরুজ্জামান জাপান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। মরদেহ গ্রামের বাড়ি মাগুরায় নিয়ে যাওয়া হবে।

এদিকে কামরুজ্জামান জাপানের মৃত্যুতে তার রাজনৈতিক সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট