1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
কাউন্সিলের ভাবনায় বিএনপি - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

কাউন্সিলের ভাবনায় বিএনপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। দলীয় গঠনতন্ত্র এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তিন বছর পরপর কাউন্সিল করার বাধ্যবাধকতা রয়েছে।

দলটির দায়িত্বশীলরা বলছেন, আওয়ামী লীগ শাসনামলে বিএনপির ওপর হামলা-মামলা, দমন-পীড়ন, অত্যাচার-নির্যাতনসহ নানা কারণে তারা দলের জাতীয় কাউন্সিল সম্পন্ন করতে পারেননি। বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলকে শক্তিশালী করার লক্ষ্যে এখন জাতীয় কাউন্সিল নিয়ে ভাবছে বিএনপি।

জানা যায়, ৫ আগস্টের পর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির প্রত্যেকটি বৈঠকে জাতীয় কাউন্সিল নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া অধিকাংশ নেতা কাউন্সিল করার পক্ষে অভিমত দিয়েছেন। কাউন্সিলের ব্যাপারে বৈঠকে ইতিবাচক আলোচনাও হয়েছে। বৈঠক থেকে কাউন্সিলের দিনক্ষণ ঘোষণার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনপির নেতা-কর্মীরা বলছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ‘স্বৈরাচার’ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। ফলে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি মুক্ত বাতাসে স্বস্তির রাজনীতি শুরু করে। দলকে শক্তিশালী করার অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যাপকহারে ত্রাণ বিতরণ; দলীয় শৃঙ্খলা ধরে রাখাসহ দলের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারা বলছেন, আগামী নির্বাচন সামনে রেখে সংগঠনকে চাঙা করতে কাউন্সিলের বিকল্প নেই। এ কারণে বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়া হচ্ছে।

দায়িত্বশীলরা বলছেন, এবার কাউন্সিলে থাকছে নতুন-নতুন চমক। পরিবর্তন হবে দলের সংবিধানের কিছু ধারা-উপধারার। দীর্ঘ আট বছর পর দলের কাউন্সিলে ১৬ বছর রাজপথে থাকা নেতাদের আমলনামা অনুসারে ভাগ্য নির্ধারণ হবে। যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের গুরুত্বপূর্ণ পদে-পদায়ন করে নবরূপে সাজানো হবে বিএনপিকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট