1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
হারিকেন মিল্টনে নিহত ১২, লণ্ডভণ্ড ফ্লোরিডা - ধানের শীষ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

হারিকেন মিল্টনে নিহত ১২, লণ্ডভণ্ড ফ্লোরিডা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৫২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : শুক্রবার ভোর ৬টা নাগাদ সর্বশেষ তথ্য অনুযায়ী হারিকেন মিল্টনের আঘাতে ১২ জনের মৃত্যু হয়েছে ফ্লোরিডায়। ৩৪ লাখের মধ্যে ২৬ লাখে নেমে এসেছে বিদ্যুৎহীন বাসা-অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা।

ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, মিল্টন একেবারেই দুর্বল হয়ে আটলান্টিক মহাসাগরে নিপতিত হলেও ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকায় অবিরাম বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।

সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে টেম্পা বে, সেন্ট পিটার্সবার্গ, সারাস্যাটো এবং ফোর্ট মায়ার্সে বেশ কয়েক হাজার বাংলাদেশির বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতির শিকার হয়েছে। সেখানকার সমাজ-সংগঠক মোহাম্মদ জামান মৃতদের মধ্যে কোন বাংলাদেশি আছে কিনা তা নিশ্চিত করতে পারেননি। বহুস্থানের সাথে এখনো যোগাযোগ স্থাপিত হয়নি বিদ্যুৎ সরবরাহ পুনস্থাপিত না হওয়ায়।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর প্রলয়ঙ্করী হারিকেন হেলেনের আঘাতে লণ্ডভণ্ড এলাকায় উদ্ধার ও সংস্কার কাজের মধ্যেই মিল্টনের আঘাত বিপর্যস্ত করেছে জনসাধারণকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট