1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
মিডিয়া সংস্কার কমিশনে মফস্বলের প্রতিনিধি থাকবেন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

মিডিয়া সংস্কার কমিশনে মফস্বলের প্রতিনিধি থাকবেন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৬৩৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সরকার পতনের পর অন্যান্য খাতের ধারাবাহিকতায় সংবাদমাধ্যমেও সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, “এখনো মিডিয়া সংস্কার কমিশন গঠন করা হয়নি। তবে অচিরেই এটি গঠিত হবে। যেখানে ঢাকা থেকে শুরু করে বিশেষ করে মফস্বল সাংবাদিকদের প্রতিনিধিত্ব থাকবে। কারণ, অনেক কষ্ট করে মফস্বল সাংবাদিকরা গুরুত্বপূর্ণ সংবাদ সারাদেশের মানুষের কাছে পৌঁছে দেন। তাদের সম্মানিসহ নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় বক্তব্য তুলে ধরার জন্য মিডিয়া কমিশনে মফস্বলের সাংবাদিকদের মধ্য থেকে প্রতিনিধি সম্পৃক্ত করা হবে।”

বৃহস্পতিবার বিকালে মাগুরায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, এবারের দুর্গাপূজায় প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। দু-একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে সেখানে ব্যবস্থা নিয়ে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি বলেন, “আমরা চাই, মুসলিমরা যেভাবে ঈদ উৎসব পালন করে একইভাবে সনাতন ধর্মাবলম্বীরা তাদের এই উৎসবকে পালন করুক। সেক্ষেত্রে যত ধরনের নিরাপত্তা দরকার সেটির ব্যবস্থা জেলায় জেলায় নেওয়া হয়েছে।”

এ সময় মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুণ্ডু উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট