1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আন্তর্জাতিক বাজারে এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ - ধানের শীষ
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

আন্তর্জাতিক বাজারে এক সপ্তাহে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার জেরে জ্বালানি তেলের বাজারে সরবরাহ উদ্বেগ দেখা দিয়েছে। এতে এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে ৯ শতাংশের উপরে।

বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯.০৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৭৪.৩৮ মার্কিন ডলার। এর পাশাপাশি লন্ডনের বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও এক সপ্তাহে ৯.১০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৭৮.০৫ ডলার।

প্রতিষ্ঠানটি জানায়, লেবাননে ইসরায়েলের হামলা এবং তার জেরে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা চালানোর পর থেকে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কায় তেলের দাম বাড়ছে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের অন্যতম সদস্য দেশ ইরান। ফলে এই দেশটি যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ভোরে লেবাননের বৈরুত শহরের বাচুরা এলাকায় ইসরায়েলের বোমাবর্ষণে দুজন নিহত এবং ১১ জন আহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

গত মঙ্গলবার ইসরায়েল-লেবাননের সংঘাতে ইরানও জড়িয়ে পড়ে। সেদিন রাতে তারা ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্য দিয়ে এই সংঘাত ইসরায়েল ও লেবাননের বাইরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে।

গত ২৭ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুদ ৩.৯ মিলিয়ন বা ৩৯ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়ে ৪১৭ মিলিয়ন বা ৪১ কোটি ৭০ লাখ ব্যারেলে উন্নীত হয়েছে, যদিও গত সপ্তাহে রয়টার্সের এক জরিপে বাজার বিশ্লেষকরা ধারণা করেছিলেন, উল্টো যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুদ ১৩ লাখ ব্যারেল কমবে।

ইসরায়েল ইরানের তেলখনিতে হামলা চালালে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমবে, যদিও রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ওপেকের হাতে এখন বাড়তি তেল আছে।

তবে ইরান ইসরায়েলের তেল পরিশোধনাগারে হামলা চালালে সরবরাহে টান পড়তে পারে—এ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ রয়েছে।

সূত্র : ট্রেডিং ইকোনমিকস, রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট