1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নায়ক সোহেল রানার নতুন দলের নাম বাংলাদেশ ইনসাফ পার্টি - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

নায়ক সোহেল রানার নতুন দলের নাম বাংলাদেশ ইনসাফ পার্টি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাজনীতিক ও নায়ক মো. মাসুদ পারভেজ সোহেল রানার নতুন দলের নাম রাখা হয়েছে বাংলাদেশ ইনসাফ পার্টি, যা ইংরেজিতে Bangladesh Justice Party হিসেবে পরিচিতি পাবে। প্রতীক হিসেবে শান্তির প্রতীক কবুতর ঠিক করে এ মাসের শেষ সপ্তাহে বা আগামী মাসের প্রথম সপ্তাহে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে নায়ক মো. মাসুদ পারভেজ সোহেল রানার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে এসব তথ্য জানানো হয়।

নতুন দলের বিশেষ সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ইকরামুল খানের সার্বিক ব্যবস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ, সিনিয়র সাংবাদিক ও লেখক সৈয়দ তোশারফ আলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক উপ-মহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, নৌ বাহিনীর কমোডর (অব.) সানাউল নোমান, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর ও ২০১৮ সালে কোটা সংস্কার রিটের পিটিশনার মোহাম্মদ আবদুল অদুদ, সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও জাতীয় ছাত্রসমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হাফিজ, রাজনীতিক ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাব্বির আহমেদ, তরুণ আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর, রাজনীতিক ডা. সালাহ উদ্দিন ভুইয়া, বিএলডিপির প্রেসিডিয়াম মেম্বার এম আমানুল্লাহ, মহিলা নেত্রী আনোয়ারা ইসলাম রানী, হাসিবুল ইসলাম জয়, রাজনীতিক গুলজার হোসেন, রাজনীতিক হিরু রহমান, সাবেক রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবদুর রহিম, প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি কাজী শামসুল ইসলাম রঞ্জন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট