1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জাতির চেতনা ও ২৪ বিপ্লবকে ধারণ করতে হবে: জামায়াত আমির - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

জাতির চেতনা ও ২৪ বিপ্লবকে ধারণ করতে হবে: জামায়াত আমির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সময়মতো হাটে হাঁড়ি ভেঙে দেওয়া হবে।’ শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আয়োজনে দায়িত্বশীল সমাবেশে ‘যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন’ বিষয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কিছু করা যাবে না। জাতির চেতনা ও ২৪ বিপ্লবকে ধারণ করতে হবে’। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আসুন একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলি। ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য এবং শক্তি।’ স্বৈরাচার আওয়ামী সরকার সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা অবৈধভাবে গদি টিকিয়ে রাখার জন্য খুনের নেশায় পাগল হয়ে গিয়েছিল।’

স্থানীয় হোটেল সাহিদ প্যালেসের সভাকক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন। সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, চুয়াডাঙ্গার নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, মেহেরপুরের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি ইকবাল হোসাইন, চুয়াডাঙ্গার সাবেক আমির আনোয়ারুল হক মালিক প্রমুখ। দায়িত্বশীল সমাবেশে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার চার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট