1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আন্দোলন দমনে দুই হাতে পিস্তল চালানো সেই রুবেল গ্রেফতার - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

আন্দোলন দমনে দুই হাতে পিস্তল চালানো সেই রুবেল গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজশাহীর বোয়ালিয়ায় দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালাতে দেখা গিয়েছিল যাকে, সেই যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফয়তার করে র‍্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৫ অগাস্ট বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় যুবলীগ নেতা রুবেলকে বোয়ালিয়ার আলুপট্টি মোড়ে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গিয়েছিল। সেই ঘটনার ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।

সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়। ক্ষমতার পালাবদলের পর থেকে অস্ত্রধারী রুবেল পলাতক ছিলেন।

আন্দোলন দমনে রুবেলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অস্ত্র হাতে সক্রিয় থাকার বিষয়টিও নজরে আসার কথা জানিয়েছিল রাজশাহী মহানগর পুলিশ। এর মধ্যে কুমিল্লার দাউদকান্দি থেকে রুবেলকে গ্রেফতারের কথা জানাল র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট