1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানাল বিজিবি - ধানের শীষ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানাল বিজিবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক কিশোর হত্যার ঘটনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পঞ্চগড়-১৮ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক প্রতিবাদের বিষয়টি জানিয়েছেন।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় ভারতের অভ্যন্তরে তেঁতুলিয়ার বাংলাবান্ধা-ফুলবাড়ী আইসিপিতে বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ও ভারতের আইজি বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, রংপুরের উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।

অপরদিকে বিএসএফের পক্ষে নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার ইন্সপেক্টর জেনারেল শ্রী সুরিয়া কান্ত শর্মা, শিলিগুড়ি ও কিশানগঞ্জ সেক্টর কমান্ডারসহ অন্যান্য বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে গত ৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এলাকায় বিএসএফ টহল দল গুলি করে বাংলাদেশি নাগরিক জয়ন্ত কুমার সিংহকে (১৫) হত্যা করে। এর তীব্র নিন্দা জানায় বিজিবি। এসময় বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ কর্তৃক সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিকের ওপর গুলি চালানো হবে না বলে বিজিবি প্রতিনিধি দলকে জানান তারা।

পরে দুদেশের সীমান্তবর্তী অঞ্চলে সব নাগরিকের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধকল্পে বিজিবি-বিএসএফ যৌথভাবে কাজ করার জন্য একমত পোষণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট