1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১০০ জনের নামে হত্যা মামলা - ধানের শীষ
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১০০ জনের নামে হত্যা মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৬০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১১টায় নিহত মো. ছায়েদুলের বড় বোন রেহানা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।

শামীম ওসমান ছাড়াও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, কাউন্সিলর মতিউর রহমান মতি, মানিক মাষ্টার, হাজী ইয়াছিন, নুর উদ্দিন মিয়া, জজ মিয়া, নুর সালাম, নুরুল হক ও শাহ জালাল বাদলসহ ১০০ জনের নামে ও অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ জুলাই ১, ২ ও ৩নং আসামীর নির্দেশ ও হুকুমে উল্লেখিত অন্যান্য আসামীদের হাতে থাকা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি সাধারণ ছাত্র-জনতাকে মারধর করে আহত করে। একইভাবে আসামিগণ তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়লে বাদীর ছোট ভাইয়ের বুকে গুলি গুলিবিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয় জনতা উদ্ধার করে সানারপাড় ইষ্ট ভিউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট