1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নেপালে বাস দুর্ঘটনায় ২৭ ভারতীয় নিহত - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

নেপালে বাস দুর্ঘটনায় ২৭ ভারতীয় নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৪১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ভারতীয় পর্যটকদের বহনকারী একটি বাস নেপালের মহাসড়ক থেকে নদীতে পড়ে এখন পর্যন্ত ২৭ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছে। বাসটি পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমাণ্ডুতে যাওয়ার সময় তানাহুন জেলায় স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে জেলা কর্মকর্তা জনার্দন গৌতম বলেছেন, ‘৪৩ জনের মধ্যে মোট ২৭ জন মারা গেছে।’

দুর্ঘটনার পর যাত্রীদের পানি থেকে উদ্ধার করতে উত্তাল মারস্যংদী নদীতে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা। ১৬ জন আহত যাত্রীকে সামরিক হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য কাঠমাণ্ডুতে নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসে আরোহণকারী সবাই ভারতীয় নাগরিক, যারা আগের রাতে পোখারায় ছিল। তারা বাসে করে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল।

গৌতম জানান, মৃতদের মধ্যে ২৬টি মৃতদেহ বর্তমানে একটি স্থানীয় হাসপাতালে রয়েছে এবং সব প্রক্রিয়ার পর পোখরায় পাঠানো হবে। এ ছাড়া ভরতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

গৌতম আরও বলেন, ‘আজ আমরা উদ্ধারকাজে মনোযোগ দিয়েছিলাম। আমরা এখন দুর্ঘটনাটি তদন্ত করব।’
সূত্র : এএফপি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট