1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে তারেক রহমানের প্রতিনিধিদল - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে তারেক রহমানের প্রতিনিধিদল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৬৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি প্রতিনিধি দল।

বুধবার রাতে তারেক রহমানের নির্দেশে আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জিয়াউর রহমান ফাউন্ডেশন রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহ।

তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

এসময় তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের খোঁজ নিতে পাঠিয়েছেন। তিনি সবসময় আপনাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। আমরা তার প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে এসেছি। আপনারা দ্রুত সুস্থ হোন এজন্য তারেক রহমানসহ সবাই দোয়া করছেন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. সামিউল আলম সোহান, ডা. মাহমুদুর রহমান নোমান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) কোঅর্ডিনেটর ডা. সাজিদ ইমতিয়াজ, ডা. এম আর হাসান, ডা. গাজী মাহমুদুল হাসান রুশো, ডা. সাকিব ইনতিসার, ডা. মেহেদী হাসান শুভ, ডা. রাসেল হোসেন, ডা. নাজেম, ডা. সৌরভ, ডা. নয়ন, ডা. মুজিবুল, ডা. তিতাস, ডা. ইফতেখার আলম, ডা. মীর সোহান, ডা. জোবায়েল আলম পাভেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট