1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ডিবি কার্যালয়ে আনিসুল হক ও সালমান এফ রহমান - ধানের শীষ
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ডিবি কার্যালয়ে আনিসুল হক ও সালমান এফ রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৫৩৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ঢাকায় শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাদের বুধবার সকালে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে নিউমার্কেট থানার মামলায় তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, এই দুই নেতা পালানোর চেষ্টা করছেন। তারা নৌপথে পালানোর পরিকল্পনা করছিলেন, তবে নিরাপত্তা বাহিনী তা ভেস্তে দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬) এবং অন্যজন হকার মো. শাহজাহান (২৬)। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে।

সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক এফবিসিসিআই সভাপতি। ২০১৮ সালের নির্বাচনে ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ থেকে নির্বাচিত হয়ে ২০১৪ সালে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। শিক্ষার্থী হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত তিনি।

ছাত্র-জনতার আন্দোলনের চাপে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সরকারপ্রধানসহ অনেক প্রভাবশালী নেতা গা ঢাকা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট