1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জাতিকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে: আমীর খসরু - ধানের শীষ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

জাতিকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে: আমীর খসরু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জাতিকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অধিকার চাইতে গেলে কেউ বলবে রাজাকার, কেউ বলবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। তবে নতুন প্রজন্মের কাছে এগুলোর গ্রহণযোগ্যতা নেই।’

সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে গণঅধিকার পরিষদের একাংশ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির লিঁয়াজো কমিটি।

আমীর খসরু বলেন, ‘আমাদের জনসমর্থন আছে ,বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে। আমাদের প্রত্যেকটা কর্মসূচি হবে রাজনৈতিক। জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করব।’

বাংলাদেশের মানুষ যে মুক্তির আন্দোলন করছে সেটির অংশ ছাত্রদের আন্দোলন— এমন মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘ছাত্ররা তাদের দাবির জন্য আলাদাভাবে আন্দোলন করছে, দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়ে সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। তারা দেশের মানুষের কাছে জবাবদিহি করে না, এটাই তো মূল সমস্যা।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘যখনই বাংলাদেশের মানুষ অধিকার চাইবে কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে উস্কানি দিচ্ছে, কেউ বলবে রাজাকার, কেউ বলবে এরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। এগুলোকে মূলধন করে জাতিকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এগুলোকে আর মূলধন করার সুযোগ নেই। এগুলোকে মূলধন করে জাতিকে বিভক্ত করে মানুষের অধিকার কেড়ে নেয়ার অধিকার কারো নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট