1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৪০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার অনুষ্ঠিত এই মিছিলে নেতৃত্ব দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মিছিলপূর্ব বক্তব্যে রিজভী বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আনন্দ করবে যুবদল। তিনি বলেন, ডামি নির্বাচনের সরকার দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই দেশের জনগণ তাকিয়ে আছে তরুণদের দিকে। দেশজুড়ে যে অনাচার চলছে তার থেকে মুক্তি পেতে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি দেওয়া মামাবাড়ির আবদার। মেধাবীদের বাদ দিয়ে নিজেদের লোককে নিয়োগ দেওয়ার চেষ্টা। বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রলীগকে ঢোকানোর পাঁয়তারা করছে সরকার। তাই কোটা নিয়ে রাজনীতি করছে সরকার।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে আরও অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, যুবদলের সভাপতি আবদুল মোলায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সাবেক যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন, মেহেবুব মাসুম শান্ত, ওমর ফারুক কায়সার, ভিপি তাজুল ইসলামসহ সহস্রাধিক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট