1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা - ধানের শীষ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৪৮৯ বার পড়া হয়েছে

ধানের শীষ ডেস্ক : মঙ্গলবার (৯ জুলাই) জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত আংশিক কেন্দ্রীয় কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া নতুন কমিটিতে রেজাউল করিম পলকে জ্যেষ্ঠ সহ-সভাপতি, বিল্লাল হোসেন তারেককে যুগ্ম-সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক ও নুরুল ইসলাম সোহেলকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

এর আগে, গত ১৩ জুন রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চারটি মহানগরসহ যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট