1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
শাসকগোষ্ঠী আরও বেসামাল হয়ে উঠেছে: মির্জা ফখরুল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

শাসকগোষ্ঠী আরও বেসামাল হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৫১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগ আরও বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনভিত্তি নেই বলেই ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে। কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং তার অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর তীব্র মাত্রায় দমনপীড়ন শুরু করেছে। রোববার বিকালে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারান্তরিনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন তিনি। সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরিন করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে এই কাজটি সরকার করছে। মারুফ হাসানের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা।

বিএনপি মহাসচিব বলেন, জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘ মেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে, তা জনগণ কখনোই পূরণ হতে দেবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট