1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
র‌্যাব-পুলিশ সরে গেলে সরকারের অপমৃত্যু ঘটবে: রিজভী - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

র‌্যাব-পুলিশ সরে গেলে সরকারের অপমৃত্যু ঘটবে: রিজভী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৪৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : র‌্যাব-পুলিশ সরে গেলে সরকারের অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কয়দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, জনগণ থেকে সরে গেলে আমি আর বাঁচব না, প্রধানমন্ত্রী আপনার দল ও সরকারের আগেই তো রাজনৈতিক অপমৃত্যু হয়েছে। র‌্যাব-পুলিশ যদি আপনার কাছ থেকে সরে যায় তাহলে আপনার সরকারের অপমৃত্যু ঘটবে। আপনার সরকার রাজপথে লুটোপুটি খাবে। আপনার সরকারের পতন ঘটবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে শনিবার বিকালে নয়াপল্টনের সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা দেশ ও জাতির শত্রু, রাসেলস ভাইপারের চেয়ে খারাপ। তার থেকে সাবধান থাকতে হবে। কয়েকদিন আগে শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ম্যানেজ করতে বিমানে কয়েক কার্টন ইলিশ নিয়ে গেছেন কিন্তু ম্যানেজ করতে পারেননি। উল্টো ১০টি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন।

৭ জানুয়ারি ও ৩০ ডিসেম্বরের আগের নির্বাচন জায়েজ করতে তিনি এসব দেশবিরোধী চুক্তি করেছেন। এসব কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। তাকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণের ভাষা বুঝুন। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট