1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
খুব শিগগির দুর্নীতিবাজ সরকারের পতন ঘটবে: সেলিম ভূইয়া - ধানের শীষ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

খুব শিগগির দুর্নীতিবাজ সরকারের পতন ঘটবে: সেলিম ভূইয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৪২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেছেন, খুব শিগগির দুর্নীতিবাজ সরকারের পতন হবে। বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নূতন সরকার গঠন হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছে।

বুধবার বিকালে কুমিল্লার হোমনা-মেঘনা উপজেলা বিএনপি আয়োজিত মেঘনা উপজেলা দলীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সির সভাপতিত্বে ও সদস্য সচিব আজহারুল হক শাহীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আলো মামুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্বাসউদ্দীন আহমেদ, হোমনা উপজেলা বিএনপি আহ্বায়ক জহুরুল হক জহর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আজিজ মোল্লা, হোমনা পৌর বিএনপি আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, সদস্য সচিব শাহ আলম, হোমনা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. লতিফ, উপজেলা যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার উজ্জ্বল, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ সরকার, মেঘনা উপজেলা মহিলা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ফাতেমা আক্তার খানম, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সহ সভাপতি শেফালী বেগম, মেঘনা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, অ্যাডভোকেট হাতেমুল আলম, আ. গাফ্ফার, আ. মতিন, জহিরুল ইসলাম, শাহ জালাল, সেলিম সরকার, বশির আহমেদ, হোমনা উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম, মেঘনা উপজেলা মহিলা দলের সভাপতি মাহবুবা, হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অহিদ মোল্লা, মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লোদী, ছাত্রনেতা কেফায়েত উল্লাহ, জাহিদ হোসেন অপু প্রমুখ।

অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, হোমনা-মেঘনার যুবদলের, ছাত্রদলের নেতাকর্মীদের জন্য জিয়াউর রহমান পাঠাগার তৈরি করা হবে। এই পাঠাগার হবে রাজনৈতিক জ্ঞানচর্চার কেন্দ্র। নেতা কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়ার ও ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট