1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
গুলশানে পুলিশ সদস্যের গুলিতে কনস্টেবল নিহত - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

গুলশানে পুলিশ সদস্যের গুলিতে কনস্টেবল নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৪৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশান বারিধারা ডিপ্লোমেটিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিবিদ্ধ হয়ে মনিরুল নামের একজন কনস্টেবল নিহত হয়েছেন। কাওসার আলী নামের আরেক পুলিশ সদস্যের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এই ঘটনায় পথচারী আহত হয়েছে বলে শুনেছি।’

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি নিক্ষেপকারী মানসিক বিকারগ্রস্ত।

প্রত্যক্ষদর্শী সংবাদকর্মীরা জানান, তারা ডিউটি শেষ করে অফিসের গাড়িতে ফিরছিলেন। হঠাৎ ফিলিস্তিনি দূতাবাসের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখেন। এতে তাদের চালক গাড়ির গতি থামাতেই পুলিশের একজন সদস্য এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময়ও বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। তবে কী নিয়ে এমন ঘটনা, তা তাৎক্ষণিক বুঝতে পারেননি, ঘটনা জানারও পরিস্থিতি ছিল না।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, ‘গুলশান কূটনৈতিক এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে পুলিশ সদস্য। আমরা খবর পাওয়া মাত্র ঊর্ধ্বতনরা ঘটনাস্থলে যাচ্ছি। কিন্তু সেখানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটিসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, কে বা কারা এজন্য দায়ী তা এখন পর্যন্ত মূল্যায়ন করার সুযোগ হয়নি। এ ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট