1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ভারতে গেমিং জোনে আগুনে নিহত বেড়ে ২৭, ৯ জনই শিশু - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

ভারতে গেমিং জোনে আগুনে নিহত বেড়ে ২৭, ৯ জনই শিশু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৪৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের নিহতের সংখ্যা বেড়েছে। শনিবার সন্ধ্যায় রাজকোটের জনপ্রিয় টিআরপি গেমিং জোনে আগুনে ২৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই শিশু। খবর এনডিটিভির।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেষ বিকালে গেমিং জোনের ভেতরে অনেকেই যখন খেলতে ব্যস্ত, তখন হঠাৎ করেই সেখানে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলে ওঠে পুরো গেমিং জোন।

রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভারগভ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত ২৭টি মৃতদেহ উদ্ধার করেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যুবরাজ সিং সোলাঙ্কি নামে এক ব্যক্তি ওই গেমিং জোনের মালিক। আমরা অবহেলার দায়ে মৃত্যুর অভিযোগে একটি মামলা করেছি। তবে অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারছি না। এটি তদন্তের বিষয়।
অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অনেক মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, গেমিং জোনের মধ‍্যে অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাধারণত এই ধরনের গেমিং জোন ঘেরা জায়গায় তৈরি করা হয়। কার রেসিং থেকে শুরু করে নানা ধরনের ইনডোর ও আউটডোর গেমের ব্যবস্থা থাকে সেখানে। মজুত থাকে টায়ার, প্লাস্টিকের মতো অতি দাহ্য পদার্থ। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট