1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪৩৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সরকার ৭ জানুয়ারি ডামি নির্বাচন করার পরে আবার উপজেলা নির্বাচন করছে। এ নির্বাচনও ডামি ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার রাজধানীর বেইলিরোডে উপজেলা নির্বাচন বর্জনের আহবানে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমানে দেশের জনগণ ভোট দিতে পারে না। তাদের পছন্দের প্রতিনিধি বানাতে পারে না। দেশের এই পরিস্থিতি সৃষ্টি করেছে বর্তমান ডামি নির্বাচনের সরকার শেখ হাসিনা। তিনি এই পরিস্থিতি কেন করেছেন কারণ তিনি এদেশের সম্রাজ্ঞী হয়ে থাকতে চায়। ব্যাংক লুট করার জন্য, বিদেশে টাকা পাচার করার জন্য।

তিনি বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচন করার পরে শেখ হাসিনা আবার উপজেলা নির্বাচন করছে। এ নির্বাচনও ডামি কারণ দেশের গণতান্ত্রিকামী কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না।

এ সময় তিনি দেশের সব জনগণকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা এই ডামি সরকারের অধীনে ডামি নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না। এবং এখানে যারা উপস্থিত আছেন সবাই কোনো না কোনো উপজেলার বাসিন্দা আপনারাও কেউ এই ডামি নির্বাচনে অংশগ্রহণ করবেন না।

এ সময় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাক্তার জাহিদুল ক‌বির, যুবদলের সহ-সভাপতি জাকির সিদ্দিকী, যুবদলের সম্পাদক মেহেবুব মাসুম শান্ত, যুবদলের কেন্দ্রীয় ‌নেতা ওমর ফারুক কাউসার, ডাক্তার আউয়ালসহ বিএন‌পির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট