1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে যাওয়ায় বিএনপির ৭৩ নেতা বহিষ্কার - ধানের শীষ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে যাওয়ায় বিএনপির ৭৩ নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৫২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৭৩ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে এসব নেতাদের নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে।

এর আগে স্থানীয় সরকার নির্বাচন বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি।

কোন বিভাগে কত জন বহিস্কার হলেন:
চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে নয়জন, বরিশাল বিভাগে ছয়জন, কুমিল্লা বিভাগে আটজন, খুলনা বিভাগে তিনজন, রংপুর বিভাগে ১১ জন ও ফরিদপুর বিভাগে ছয়জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট