1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে জনগণের শক্তির কাছে পরাজয় বরণ করতেই হবে বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তিনি।

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীসহ ৩০ জন নেতাকর্মী উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিন শেষে বুধবার নিম্ন আদালতে জামিন আবেদন করলে আদালত কর্তৃক তাদের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দল, ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে। মিথ্যা ও বানোয়াট মামলায় আজ্ঞাবহ আদালতকে দিয়ে ফরমায়েশী সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে।

মির্জা ফখরুল বলেন, মনিরুল হাসান বাপ্পীসহ ৩০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণসহ ইতোপূর্বে রূপসা থানার হয়রানীমূলক মিথ্যা মামলায় খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলামেরও জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ বর্তমান দখলদার আওয়ামী সরকারের নিরবচ্ছিন্ন নিষ্ঠুর অপকর্মেরই অংশ। অবৈধ আওয়ামী সরকারের এ ধরণের অপকর্ম ও জুলুমের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী ডামি সরকারকে পরাজয় বরণ করতেই হবে।

বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, সারাদেশে প্রতিনিয়ত আদালতের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

এদিকে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সকল মামলায় জামিন লাভের পরও বারবার জেলগেট থেকে তাকে নতুন মামলায় আটক ও কারান্তরীণের ঘটনায় পৃথক আরেকটি বিবৃতি দেন বিএনপি মহাসচিব। এতে মির্জা ফখরুল বলেন, প্রহসনমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী গোটা দেশকেই এখন ভয়াবহ জুলুমের নগরীতে পরিণত করেছে। পুরো দেশকেই বৃহৎ কারাগারে রুপান্তরিত করেছে। কেবল সাইফুল আলম নীরবই নন, তার মতো হাজার হাজার নেতাকর্মীকে জামিন লাভের পরও কারাফটক থেকে নিত্যনতুন ভুয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারান্তরীণ করা হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, বিশ্বের সব স্বৈরাচারী শাসকদেরকে টেক্কা দিয়ে আওয়ামী কর্তৃত্ববাদী সরকার এখন দেশ-বিদেশে ধিকৃত ও সমালোচিত হলেও কোনো কিছুকেই তোয়াক্কা না করে দেশের জনগণসহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের ওপর অত্যাচার-উৎপীড়ন অব্যাহত রেখেছে। আমি সাইফুল আলম নীরবকে বারবার কারাফটক থেকে নতুন নতুন মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারান্তরীণের ঘটনায় নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট