1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিরোধী মতের হলেই সাধারণ মানুষকেও আসামি বানিয়ে দেয় সরকার : ফখরুল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

বিরোধী মতের হলেই সাধারণ মানুষকেও আসামি বানিয়ে দেয় সরকার : ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৫৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল করলেই বা বিরোধী মতের হলেই আজ দেশের সাধারণ মানুষকেও এ সরকার আসামি বানিয়ে দেয়। আমার নামে ১১১টি মামলা রয়েছে আর আমাকে জেলে যেতে হয়েছে প্রায় ১১ বার। এ বৃদ্ধ বয়সেও আমাকে এমন হাস্যকর মামলাগুলো দিয়ে হেনস্তা করছে তারা। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিগুলোর বিষয়ে আমরা কথা বলি। তাই এমন হাস্যকর মামলা খেতে হচ্ছে আমাদের।

রবিবার ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রুহিয়া থানা বিএনপি এ স্মরণসভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, দেশে আজ কোনো স্বাধীনতা নেই। দেশের মানুষ আজ দেশের ভেতরেই পরাধীন জীবনযাপন করছে। এ ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষের বেঁচে থাকার সব অধিকার হরণ করেছে। ৭৫-এ আওয়ামী সরকার বাকশাল কায়েম করেছিল, তার পুনরাবৃত্তি করে আবারও তারা দেশে বাকশাল কায়েম করছে।

তিনি বলেন, এ সরকার আজ দেউলিয়া হয়ে গেছে যার প্রমাণ মেলে তাদের রাষ্ট্র পরিচালনা দেখে। তারা রাষ্ট্রযন্ত্র ছাড়া কোনো কাজই করতে পারে না। তারা এমন দেউলিয়া হয়ে গেছে যে, আজ পুলিশ দিয়ে দেশ পরিচালনা করতে হচ্ছে। তাদের দেউলিয়াত্ব এতটাই বেড়েছে যে, তা ঢাকতে তারা এমন তামাশার নির্বাচন করেছে। ১৪ সালে সাধারণ মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিলেও তারা জয়ী হয়, আবার ১৮ এর নির্বাচন তারা আগের রাতেই করে ফেলে, এবার ডামি প্রার্থী দিয়ে ডামি নির্বাচন করেছে। আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নেই, তারা আজ পুরো দেউলিয়া হয়ে গেছে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের ব্যাংকগুলোকে এ সরকার শেষ করে দিয়েছে। নানা সরকারি-বেসরকারি নিয়োগের টাকা খেয়ে আর ব্যাংকের টাকা চুরি করেই এ সরকারের লোকেরা টিকে থাকছে। আমরা এমন দেশ চাইনি। এমন দেশ গড়ার জন্যও আমরা যুদ্ধ করিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট