1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
নির্যাতিতদের সহায়তায় বিএনপির নতুন সেল গঠন - ধানের শীষ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

নির্যাতিতদের সহায়তায় বিএনপির নতুন সেল গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৫৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : দলের নির্যাতিতদের সার্বিক সহযোগিতা করতে এবার নতুন সেল গঠন করেছে বিএনপি। এই সেলের নাম ‘আমরা বিএনপি পরিবার’।

আজ শুক্রবার বিকালে দলটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ‌‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপির নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয়ে এ সেল করা হয়েছে।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুম্মনকে ‘আমরা বিএনপি পরিবার’ সেলের আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে কৃষিবিদ মো. মোকছেদুল মোমিনকে (মিথুন)।

সেলের সদস্যরা হলেন নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মো. মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাকিল আহমেদ, মো. রুবেল আমিন ও মো. শাহাদত হোসেন।

এছাড়া দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে প্রধান উপদেষ্টা, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে এই সেলের উপদেষ্টা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট