1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
৭ মামলায় জামিন পেলেন বিএনপি নেত্রী নিপুণ রায় - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

৭ মামলায় জামিন পেলেন বিএনপি নেত্রী নিপুণ রায়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৪৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা ৭ মামলায় জামিন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আজ নিপুণ রায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।
জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে-রমনা মডেল থানার দু’টি ও পল্টন মডেল থানার পাঁচটি মামলা।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

নথি থেকে গেছে, এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন পান নিপুণ রায়। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বছর ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশ করে। ওইদিন প্রধান বিচারপতির বাসভবনে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলাগুলো করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট