1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা তদন্তে ফরিদপুর যাচ্ছে বিএনপির টিম - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা তদন্তে ফরিদপুর যাচ্ছে বিএনপির টিম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা সরেজমিন তদন্ত করতে ফরিদপুর যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে রওনা করবেন বিএনপির তদন্ত কমিটির সদস্যরা। প্রথমের ফরিদপুর জেলায় যাবেন, পরে খুলনা বিভাগে সরেজমিনে তদন্ত করবেন তারা। ঢাকা টাইমসকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু অপু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

গত সোমবার জাতীয় নির্বাচনের পূর্বাপর সহিংস ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও হুমকিসহ নিপীড়ন-নির্যাতনের ঘটনা সরজমিনে তদন্ত করার জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট