1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় আমীর খসরুর জামিন নামঞ্জুর - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় আমীর খসরুর জামিন নামঞ্জুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৫৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে রমনা থানার এ মামলাসহ দুটিতে জামিন শুনানির দিন ধার্য ছিল। এর মধ্যে পল্টন থানার এক মামলায় জামিন দেন আদালত। তবে রমনা থানার মামলায় তার জামিন নামঞ্জুর করে আদেশ দেওয়া হয়।

তাই আপাতত আমীর খসরুর মুক্তি মিলছে না বলে জানান তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
এর আগে, গত ১৭ জানুয়ারি তাকে দুটি মামলায় জামিন দেন আদালত। এরপর ১৮ জানুয়ারি মোট ৮ মামলায় আমীর খসরুর পক্ষে করা জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। এর মধ্যে ওইদিন চারটিতে তাকে জামিন দেন।

তবে বাকি চার মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় শুনানির জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। ওইদিন আরও দুই মামলায় তাকে জামিন দেওয়া হয়। বাকি দুই মামলার একটিতে আজ জামিন পেলেও অপরটিতে জামিন নামঞ্জুর হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট