1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী অপশাসন চালু হয়েছে : ডা. শাহাদাত - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী অপশাসন চালু হয়েছে : ডা. শাহাদাত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৪৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা জিয়াউর রহমান শুরু করেছিলেন সেটি বিনষ্ট করে গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী অপশাসন চালু করা হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা ও গণতন্ত্রের পুনর্জীবন ঘটাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির এ মুহূর্তে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

শুক্রবার জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নগর বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন।

নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক জাহিদুল করিম কচি।
এদিকে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোস্তবিল্ডিং দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এডভোকেট ফোরকান, মোস্তাফিজুর রহমান, খোরশেদ আলম, মেজবাহ উদ্দীন জাহেদ, হাজী রফিক, মঈনুল আলম ছোটন। এছাড়াও জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন ও সদস্য সচিব কামরুদ্দীন সবুজের নেতৃত্বে র‌্যালি করেছে ছাত্রদল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট