1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জনগণকে ভয় দেখাতে রক্ত ঝরানো হচ্ছে: রিজভী - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

জনগণকে ভয় দেখাতে রক্ত ঝরানো হচ্ছে: রিজভী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জনগণকে ভয় দেখাতে গ্রাম-গঞ্জ-শহর-নগরে রক্ত ঝরানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।সোমবার (১৫ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা অনুষ্ঠানের পর জোর করে ক্ষমতা আঁকড়ে রাখতে আওয়ামী লীগ জনগণকে ভয় দেখাতে রক্ত ঝরাচ্ছে। বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করা একটি তাদের অন্যতম এজেন্ডা। ভোটারশূন্য নির্বাচন করে তাদের ফ্যাসিবাদী চেহারা আরও হিংস্র রূপ ধারণ করেছে।’

তিনি আরও বলেন, ‘ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন পাগলা থানার পাইথল ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক ডা. হারুনুর রশীদকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি আওয়ামী ফ্যাসিবাদী পৈশাচিকতার আরেকটি বর্বর দৃষ্টান্ত। আওয়ামী লীগ যে মানবিকবোধশূন্য রাজনৈতিক দল তার বহির্প্রকাশ ঘটলো ডা. হারুনুর রশীদকে হত্যার মাধ্যমে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছি।’

দেশে চরম মুদ্রাস্ফীতি, খাদ্য পণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জনজীবনে হাহাকার আর নৈরাশ্য বজায় রাখতে বিরোধী দলের ওপর আক্রমণ শুরু হয়েছে দাবি করে বিএনপির এ সিনিয়র নেতা জানান, ‘হত্যা ও নির্যাতন-নিপীড়ন চালিয়ে আওয়ামী লীগ আর টিকে থাকতে পারবে না। প্রতিটি নির্মমতা ও হত্যাকাণ্ডের জবাব জনগণ একদিন আদায় করে নেবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট