1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
রাষ্ট্র আজ ডান্ডাবেড়িতে আবদ্ধ : মান্না - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

রাষ্ট্র আজ ডান্ডাবেড়িতে আবদ্ধ : মান্না

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : পুরো রাষ্ট্র আজ ডান্ডাবেড়িতে আবদ্ধ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ডাণ্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিতে ছাত্রদল নেতাকে বাধ্য করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পুরো রাষ্ট্র আজ ডান্ডাবেড়িতে আবদ্ধ।

আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, শুধুমাত্র বিরোধী দলের রাজনীতি করার অপরাধে পায়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় তাকে বাবার জানাজায় অংশ নিতে হলো। এমনকি বাবার কবরে মাটি দেওয়ার সময়ও দেওয়া হয়নি তাকে। শুধুমাত্র অবৈধ ক্ষমতার জন্য মানুষের সঙ্গে এই নিষ্ঠুরতা, এদেশের জনগণ কোনদিন ভুলে যাবে না।
তিনি আরও বলেন, একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের উদ্দেশ্যে সরকারবিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর যে দমন, পীড়ন, নির্যাতন চালাচ্ছে, তা ইতিহাস ঘৃণাভরে স্মরণ রাখবে।

মান্না বলেন, একদিন প্রতিটি নিপীড়নের বিচার হবে, প্রতিটি হত্যার বিচার হবে। প্রতিটি আঘাত, গুলির হিসাব হবে। সেই দিন খুব দূরে নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট