1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
পাঁচ জেলায় সাংগঠনিক পদে রদবদল করল বিএনপি - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

পাঁচ জেলায় সাংগঠনিক পদে রদবদল করল বিএনপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির পাঁচ জেলা কমিটির কয়েকটি সাংগঠনিক পদে রদবদল ও কয়েকটি পদে ভারপ্রাপ্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রদবদলের বিষয়টি জানানো হয়।

এতে জানানো হয়, গত ৬ ডিসেম্বর টাঙ্গাইল জেলার মির্জাপুর পৌরসভা বিএনপির সভাপতি আলী মিয়া অসুস্থ থাকার কারণে তার পরিবর্তে সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন আলী মিয়া সুস্থ হওয়ায় পুনরায় তাকে (স্বপদে) সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি আব্দুস সালামকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুস সালাম জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিমের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজনৈতিক কর্মসূচির সমন্বয় করবেন।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সহসমন্বয়ক করা হয়েছে।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহামুদুল হক শানু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. এম কিবরিয়া স্বপন কারাগারে থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট