1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত - ধানের শীষ
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : প্রতিশ্রুতি অনুযায়ী ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুতই এ প্রক্রিয়া শুরু হবে। গতকাল সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে প্রধানমন্ত্রী মন্ত্রীদের অবহিত করেন। অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়েছে, যা আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এ কার্ড বিতরণ করা হবে সর্বজনীন, যেখানে রাজনৈতিক বিবেচনা থাকবে না। বৈঠক শেষে একাধিক মন্ত্রী গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন।

বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ফ্যামিলি কার্ড দ্রুততম সময়ে বিতরণ শুরু হবে এবং ঈদের আগেই কার্যক্রম শুরু করা হবে। কার্ড সরাসরি প্রতিটি পরিবারের নারীদের হাতে পৌঁছে দেওয়া হবে। বর্তমানে যে ভাতা কার্ডগুলো চালু আছে তা বজায় থাকবে। ফ্যামিলি কার্ডে প্রদত্ত অর্থ আগের যে কোনো ভাতার চেয়ে দ্বিগুণেরও বেশি হবে। তিনি জানান, কার্ড বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়েছে, যা আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ছিল ক্ষমতাসীন দলের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার। অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। ধাপে ধাপে দেশের সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

১৮০ দিনের মধ্যে দৃশ্যমান হবে খাল খনন কর্মসূচি :
শিগগিরই সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করবে নতুন সরকার। ১৮০ দিনের মধ্যে কর্মসূচির আওতায় বেশির ভাগ খাল খনন করা হবে। ১৮০ দিনের মধ্যে এর সর্বোচ্চটা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বিষয়ক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পানিসম্পদমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবদ্দশায় এ কর্মসূচি নিয়ে বাংলাদেশে একটি মহাবিপ্লবে পরিণত করেছিলেন। দীর্ঘদিন থেকে খাল খনন নেই। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা অথবা জলাশয়ে পানি নেই। সেচের ব্যবস্থা নেই। মন্ত্রী বলেন, আমরা মিটিং করেছি। সিদ্ধান্ত হয়েছে পানিসম্পদ, স্থানীয় সরকার, কৃষি এবং দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয়সহ চারটা মন্ত্রণালয় বসব। সফলভাবে খাল খননের সিদ্ধান্তে আমরা পৌঁছব। এক সপ্তাহের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব কবে থেকে শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট