1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করল ইসরায়েল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করল ইসরায়েল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ইসরায়েলি পার্লামেন্ট সোমবার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’র (UNRWA) কার্যক্রম নিষিদ্ধ করতে একটি বিল পাস করেছে। এই বিলের পক্ষে ৯২ ভোট এবং বিপক্ষে ১০ ভোট পড়ে। এই বিল পাশের মাধ্যমে গাজাসহ অধিকৃত পূর্ব জেরুজালেমে সংস্থাটির কার্যক্রম কার্যত বন্ধ হতে পারে।

জাতিসংঘের এই সংস্থা দীর্ঘ সাত দশক ধরে ফিলিস্তিনি শরণার্থীদের খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের মতো জরুরি সহায়তা দিয়ে আসছে।
ইউএনআরডব্লিউএ মুখপাত্র জুলিয়েট তৌমা এই পদক্ষেপকে “মর্মান্তিক” আখ্যা দিয়েছেন। তিনি বলেন, গাজায় এটি বাস্তবায়িত হলে এটি মানবিক সহায়তায় মারাত্মক প্রভাব ফেলবে।

এদিকে, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে এবং গাজায় ত্রাণ কার্যক্রমের জন্য সংস্থাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে। ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য গাজা এবং পশ্চিম তীরের কয়েকটি এলাকায় ইউএনআরডব্লিউএ হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

বিল পাসের পর ইসরায়েলি আইনপ্রণেতা এবং বিলের অন্যতম প্রস্তাবক ইউলি এডেলস্টেইন দাবি করেন, হামাসের সাথে ইউএনআরডব্লিউএ’র একটি গভীর সংযোগ রয়েছে, যা ইসরায়েল কখনোই মেনে নেবে না। ইসরায়েলি আইনপ্রণেতা বোজ বিসমুথ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ ইউএনআরডব্লিউএকে যেভাবে দেখে, ইসরায়েলিরা তাদের সেভাবে দেখে না।

ইউএনআরডব্লিউএ’র বিরুদ্ধে ইসরায়েলের এমন শত্রুতামূলক পদক্ষেপের ফলে গাজা উপত্যকায় সংস্থাটির ২৩৩ জন কর্মীর মৃত্যু হয়েছে এবং যুদ্ধ শুরু হওয়ার পর দুই-তৃতীয়াংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ১৯৪৯ সালে ইউএনআরডব্লিউএ প্রতিষ্ঠিত হয় এবং সেই থেকে সংস্থাটি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাহায্য প্রদান করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট