1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সরকারের কর্মকর্তাদের দুর্নীতির গোমর বের হতে শুরু হয়েছে: আব্দুস সালাম - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সরকারের কর্মকর্তাদের দুর্নীতির গোমর বের হতে শুরু হয়েছে: আব্দুস সালাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সরকারের কর্মকর্তাদের দুর্নীতির গোমড় বের হতে শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কর্মকর্তারা কী পরিমাণে দুর্নীতি করেছে, লুট করেছে তার গোমর এখন একে একে বের হচ্ছে। সরকার ক্ষমতায় থাকতেই এসব দুর্নীতির কথা প্রকাশ পাচ্ছে, আর পতন হওয়ার পর দেখা যাবে এরা কত লাখ কোটি টাকা লুট করেছে।

রবিবার রাজধানীর বংশাল রওশন মহল কমিউনিটি সেন্টারের ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, আজকে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও কোটি কোটি টাকার মালিক। কোথায় থেকে এলো এই টাকা? ক্ষমতাসীন দলের এমপি প্রকাশ্যে দুর্নীতি করে নির্বাচনি ব্যয়ভার ওঠাবেন বললেও সরকার নিশ্চুপ। কারণ, দুর্নীতি করার জন্য সরকার দলীয় নেতাদের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে। জনগণের টাকা লুটকারীদের বিচার এই দেশেই হবে।

৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি তাইজুদ্দিন তাইজু, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান ভান্ডারী, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ খোকন, ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি তাজুল ইসলাম তাজু, বংশাল থানা বিএনপি নেতা নজরুল ইসলাম নাসির, জাহাঙ্গীর, মোহাম্মদ লিটন, চান মিয়া, সাদ্দামসহ ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট