1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
মোহাম্মদপুরে নানকের সহযোগীদের পূনর্বাসন চলছে দেদারসে - ধানের শীষ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

মোহাম্মদপুরে নানকের সহযোগীদের পূনর্বাসন চলছে দেদারসে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

শাহীনুর রহমান শাহীন : সাবেক যুবলীগ সভাপতি ও মন্ত্রী জাহাংগীর কবীর নানক এর মোহাম্মদপুর টিকা পাড়া এলাকার আবাসনের পাশে এম এস কার গ্যালারীর স্বত্ত্বাধিকারী আদাবর থানা জাতীয় শ্রমিক লীগ এর সহসভাপতি সোহরাব মাতব্বর তার পুরোনো কুট-কৌশল ও কায়দা অব্যাহত রেখেছে। বিগত আওয়ামী সরকারের আমলে ও জুলাই বিপ্লবের সময় সোহরাব মাতব্বর আদাবর,শেরে বাংলা নগর, মোহাম্মদপুর থানার আওতাধীন টোকাই,কিশোর গ্যাং পরিচালনা করতেন এবং বিরোধীদলের সকল প্রকার মিটিং, মিছিল, আন্দোলন ছত্রভংগ করে দেবার নেতৃত্ব দিতেন।

সোহরাব মাতব্বর এর শরীয়তপুরের এর জাজিরা উপজেলায় বাড়ি হওয়ার কারনে সাবেক মতো মহানগর ছাত্রলীগের প্রেসিডেন্ট রিয়াজ মাহমুদ এর নিকটাত্মীয় হবার সুবাদে নানকের সংসদীয় এলাকায় দাপটের সাথে সন্ত্রাসী বাহিনী নিয়ে চলাফেরা করতেন। গাড়ির ব্যাবসা থাকার সুবাদে বিভিন্ন সময় নামে বেনামী চোরাই গাড়ি কিনে বেড়িবাধ এলাকার গাড়ি রিপেয়ারিং এর প্রতিষ্ঠান সমুহ থেকে রিপেয়ার ও সাজসজ্জা করে নিজের শোরুম এম এস কার গ্যালারিতে রেখে বিক্রি করতেন। এছাড়াও শ্রমিক লীগ নেতা সোহরাব মাতব্বরের নামে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন গাড়ির শো-রুম গুলোতে চাঁদাবাজী, নারীর দেহ ব্যাবসা, ফুটপাত দখলকারী, কিশোর গ্যাং পালন সহ নানা অপকর্মের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গিয়েছে।

২০২৪ সালের জুলাই বিপ্লবের পর কিছুদিন গা-ঢাকা দিয়েছিলো। বর্তমানে মোহাম্মদপুর,আদাবরের যুবদলের কিছু নেতার আশ্রয় প্রশ্রয়ে আবার সক্রিয় হয়েছে। স্থানীয় যুবদলের মিটিং মিছিলে কিশোর গ্যাং প্রেরন, আর্থিক সহায়তা ছাড়াও নিজেই অংশগ্রহণ করেন।যার প্রতিক্রিয়ায় বিএনপি,যুবদল এর স্বচ্ছ সজ্জন অনুসারীরা কোন মিছিল মিটিং এ অংশগ্রহণ তু করছেইনা বরংচ মুখ ফিরিয়ে নিচ্ছে এবং অনুযোগ করছে বিএনপি ও অংগ সংগঠন গুলো যদি আওয়ামী ফ্যাসিস্ট স্টাইলে রাজনীতি করে তাহলে বিএনপি ও তার অংগসংগঠন এর অবস্থাও আওয়ামী লীগ এর মতোই হবে।

আদাবর, মোহাম্মদপুর এলাকায় প্রতিবেদক এর সরেজমিন যাচাইয়ে এ সকল তথ্যের সত্যতা পাওয়া গিয়েছে।

স্থানীয় গাড়ি ব্যবসায়ী সাঈদ, ভাংগারী ব্যবসায়ী জামাল,কিশোর গ্যাং এর সদস্য মোস্তাকিম,সেলিম, যুবদল নেতা জামাল এর সাথে কথা বলে এ সকল তথ্য জানা গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট