1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
মুফতি রেজাউল করিমের সঙ্গে বৈঠক করবেন মির্জা ফখরুল - ধানের শীষ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

মুফতি রেজাউল করিমের সঙ্গে বৈঠক করবেন মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বৈঠক করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২১ জানুয়ারি দুপুর ১২টার দিকে বরিশালে পীর সাহেব চরমোনাইয়ের মাদ্রাসা সফর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মাদ্রাসা পরিদর্শন শেষে বৈঠক করেন পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে। দুজন দুজনের সঙ্গে করমর্দন করে কুশলাদি বিনিময় করেন। পরে দুপুরে মধ্যাহ্নভোজে অংশ নেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট