1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
মাইলস্টোন ট্রাজেডি : আহতদের সেবায় ঢাকা মেডিকেলে ছাত্রদলের ‘ননস্টপ সার্ভিস’ - ধানের শীষ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

মাইলস্টোন ট্রাজেডি : আহতদের সেবায় ঢাকা মেডিকেলে ছাত্রদলের ‘ননস্টপ সার্ভিস’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : গত সোমবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু এবং শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল, সিএমএইচ ও জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার দিন থেকেই আহতদের সেবায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রেখেছে।

বুধবার বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের বার্ন ইউনিটের সামনে ননস্টপ সার্ভিস চালু রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় আহতদের এবং তাদের স্বজনদের বিভিন্ন সহায়তায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি টিম এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট