1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ভালুকায় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপির ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা - ধানের শীষ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ভালুকায় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর বিএনপির ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী পরামর্শ সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ভালুকা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভালুকা পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন বাদল।

সভায় প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী, ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শামসুদ্দিন আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এম এ খালেক সাইদুর রহমান, পৌর বিএনপির সদস্য জহির রায়হান, ভালুকা পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সরকার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ। এছাড়া এ সময় পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট