1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসের আর নেই - ধানের শীষ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসের আর নেই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া মারা গেছেন। মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বাসায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করার পর দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

আবু নাসেরের মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসেরের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে যান এবং পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট