1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ন্যাশনালিস্ট রিসার্চ সেলের জরিপ: ৭৭ শতাংশ ভোট পাবে বিএনপি, আসন ২২০ - ধানের শীষ
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ন্যাশনালিস্ট রিসার্চ সেলের জরিপ: ৭৭ শতাংশ ভোট পাবে বিএনপি, আসন ২২০ ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের এখন চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন আরও নিখুঁত করা: ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর’র নাম পুনর্বহাল করা হবে: তারেক রহমান ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারিতে মব সন্ত্রাসে নিহত বেড়ে দ্বিগুণ রংপুরে প্রয়াত বিএনপি নেতার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান ইনোভেশন কনসালটিংয়ের জরিপে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৪৭ ভাগ মানুষ গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে, এমন দাবি ভিত্তিহীন: প্রেস উইং রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান মানুষের ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন: ভাসানটেকে তারেক রহমান

ন্যাশনালিস্ট রিসার্চ সেলের জরিপ: ৭৭ শতাংশ ভোট পাবে বিএনপি, আসন ২২০

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এবারের নির্বাচনে বিএনপি ৭৭ শতাংশ ভোট পাবে বলে এক জরিপে উঠে এসেছে। ওই জরিপের তথ্য বলছে, বিএনপি ২২০টি আসন পেতে পারে। আর জামায়াত পাবে ৫৭টি আসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’ নামের একটি সংগঠন এই জরিপ পরিচালনা করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সংগঠনটির পক্ষে এই জরিপের এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি আব্দুর রহিম তুহিন। ড. গাজী মিজানুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারাও এসময় উপস্থিত ছিলেন। এই জরিপ কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সাবেক ছাত্র ও ৫ জন পিএইচডি ডিগ্রীধারী গবেষক অংশ নেন। জরিপে অংশ নেওয়া ৩০০ জনকে ৪ টি করে প্রশ্ন করা হয়।

সংগঠনটি বলছে, ‘এই জরিপে ৩০০ জনকে প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে ৭৭ শতাংশ উত্তর দাতা বলেছেন তারা বিএনপিকে সমর্থন করেন। ১৬ শতাংশ উত্তরদাতা বলেছে তারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন। এছাড়া এনসিপিকে ৩ শতাংশ, জাতীয় পার্টিকে ২ শতাংশ, অন্যান্য দলকে ১ শতাংশ উত্তরদাতা সমর্থন করেছে। মন্তব্য করেননি ১ শতাংশ উত্তরদাতা।’

জরিপের তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, গণভোটে সংস্কারে কাকে ভোট দেবেন এমন প্রশ্নে ৪৯ শতাংশ উত্তরদাতা বলেছে এখনো তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি।

৩০ শতাংশ উত্তরদাতা বলেছে, তারা হ্যাঁ এর পক্ষে ভোট দেবেস। ২১ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা না এর পক্ষে ভোট দেবে। ৯৯ শতাংশ উত্তরদাতা বলেছেন তাদের আসনের নির্বাচনি পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট।’

সংগঠনটি বলছে, ‘কোন দল কতটি আসন পাবে, এমন প্রশ্নের জবাবে যে তথ্য এসেছে তাতে বিএনপি ২২০টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৭টি আসন, এনসিপি ২টি, জাতীয় পার্টি ৫টি, স্বতন্ত্র ১২টি অন্যান্য দল ৪টি আসন পাবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট