1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
দলীয় পদ ফিরে পেলেন শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুল - ধানের শীষ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

দলীয় পদ ফিরে পেলেন শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৪৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির দলীয় পদ ফিরে পেয়েছেন সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

রবিবার (১০ নভেম্বর) রাতে একসঙ্গে দুটি পৃথক চিঠিতে দুজনের স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুলকে দেওয়া দুটি পৃথক চিঠি থেকে এ সিদ্ধান্তের কথা জানা যায়।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই দুটি চিঠিতে বলা হয়, নির্দেশক্রমে আপনাদের সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

চিঠিতে বলা হয়, গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলার সংঘাত ও বিশৃঙ্খখলা সৃষ্টির জন্য আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তবে উল্লেখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো।

গত ২১ আগস্ট একসঙ্গে পৃথক দুটি চিঠি দিয়ে এই দুই নেতার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। দীর্ঘ ৭৯ দিন পর আজ ওই দুই নেতা দলীয় পদ ফিরে পেলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট