1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে - ধানের শীষ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে ষড়যন্ত্র থেমে নেই, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এত সহজ হবে না। তিনি বলেন, ‘যে কথাটা আমি আগে বলেছিলাম, নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র থেমে নেই। শুক্রবারের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর ওপর গুলিবর্ষণ, এ সবকিছুতেই প্রমাণ হচ্ছে, আমি যা বলেছি তা ধীরে ধীরে সত্য হচ্ছে। কাজেই আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই। এ দেশ ধ্বংস হয়ে যাবে।’ শনিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় খাল খনন, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, শিক্ষাব্যবস্থা, বেকার সমস্যা, তথ্যপ্রযুক্তি, বায়ু ও পানি দূষণরোধসহ নানান বিষয়ে বিএনপির নেওয়া পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন তারেক রহমান।

‘প্রতিবার দেশকে ধ্বংসের হাত থেকে বিএনপি উদ্ধার করেছে’ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন সূত্রের খবর বলছে, এ ষড়যন্ত্রগুলো এখনই থেমে যাবে না। আরও খারাপও হতে পারে। আমাদের ভয় পেলে ও আতঙ্কগ্রস্ত হলে চলবে না। মানুষকে সাহস দিতে হবে, নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, যত সামনে এগিয়ে আসব, যে কোনো মূল্যে নির্বাচন হবে। এ পরিস্থিতি যত তাড়াতাড়ি আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে।’  তারেক রহমান আরও বলেন, ষড়যন্ত্রকারীদের পিছু হটানোর ক্ষমতা ও শক্তি একমাত্র বিএনপির আছে। তিনি বলেন, ‘এখন আমাদের সময় এসেছে কী পেলাম বাদ দেওয়ার।

সময় এসেছে দেশ ও জাতির জন্য কতটুকু করতে পারলাম। আজ সময় এসেছে নিজে কী পেলাম এটা ভুলে যাওয়ার। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। দয়া করে আসুন, এই যুদ্ধে আমাদের জিততে হবে। এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগী বাংলাদেশের জনগণ’। কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট