1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
লেবাননে স্থল অভিযান শুরু করল ইসরায়েল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

লেবাননে স্থল অভিযান শুরু করল ইসরায়েল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সব শঙ্কাকে সত্য করে এবার লেবাননে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার স্থল হামলা চালানোর ঘোষণা দিয়ে লেবানন সীমান্তে ঢুকে পড়ে ইহুদিবাদী সেনারা। ইসরায়েল দাবি করেছে, হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে ‘নির্দিষ্ট এবং সীমিত’ স্থল অভিযান শুরু করেছে সেনারা। ব্লু লাইনের কাছে অবস্থিত হিজবুল্লাহর এই অবকাঠামোগুলো ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়িয়েছে।

এর আগে, দখলদার ইসরায়েলের সম্ভাব্য স্থল হামলার শঙ্কার মধ্যে ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে সরে যায় লেবাননের সেনারা। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবার রাতে লেবাননের সেনাবাহিনীর সেনারা সরে যেতে শুরু করেন।

স্থল হামলা নিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, দখলদার ইসরায়েলের নিরাপত্তা পরিষদ লেবাননে সীমিত এবং স্বল্পমেয়াদী স্থল হামলার অনুমোদন দিয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাদের উত্তর লেবানন দখল করার কোনো পরিকল্পনা নেই বলে সংবাদমাধ্যমটিতে দাবি করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট