1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি: অলি - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি: অলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সরকারের উদ্দেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট বীরবিক্রম ড. কর্নেল (অব) অলি আহমদ বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো একজন গুণী এবং সর্বজনীন গণতন্ত্রের রূপকারকে বিনাদোষে কারাগারে রেখে যে অন্যায় করছেন, একদিন আল্লাহর কাছে কী জবাব দেবেন।

তিনি বলেন, বেগম জিয়ার মুক্তি চাই। আমি একজন বীর বিক্রম তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে আমার অনুরোধ খালেদা জিয়ার মুক্তির জন্য আপনাদের সঙ্গে আমি যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত।

শনিবার এলডিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম তালুকদার, ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এড.কে কিউ স্যাকলায়েন, সাবেক ডিসি হামিদুর রহমান খান, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাড. আবুল হাসেম, প্রচার সম্পাদক, অ্যাড. নিলু, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, পূর্বের সাধারণ সম্পাদক অসিম ঘোষ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মাদ্রাজি, আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাড.নূরে আলম, কৃষকদলের সভাপতি এবিএম সেলিম, সাংস্কৃতিক দলের মাসুদসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট