অনলাইন ডেস্ক : ইফতার ও দোয়া মাহফিল করেছে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে এ মাহফিল মিলনমেলায় পরিণত হয়।
সোমবার রাজধানীর স্কাইভিউ হোটেলে ১২ দলীয় জোটের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে স্কাইপিতে অংশ নিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয় প্রার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সঞ্চালনায় ইফতার মাহফিলে জামায়াতে ইসলামের আমির ড. শফিকুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, জমিয়তে ইসলামের মহাসচিব মুহিউদ্দিন একরাম, জাপগার রাশেদ প্রধানসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেন। স্বাগত বক্তব্য দেন এলডিপি মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম।
১২ দলীয় জোটের নেতাদের ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581