অনলাইন ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে চার সদস্যের টাস্কফোর্স গঠন করেছে সরকার।
বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব মো. জহিবুল হক স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-৩২৫৯/২০১২ এর গত ৩০ সেপ্টেম্বর প্রদত্ত আদেশ অনুযায়ী নিম্নরূপ কর্মপরিধিসহ ০৪ (চার) সদস্য বিশিষ্ট একটি টাস্কফোর্স নিদের্শক্রমে গঠন করা হলো।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- পুলিশ অধিদপ্তরের প্রতিনিধি, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রতিনিধি (অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর প্রতিনিধি (পরিচালক পদমর্যাদার নিম্নে নয়)।
পরিপত্রে কর্মপরিধিতে যা বলা হয়েছে: টাস্কফোর্স যথাযথ আইন বিধি অনুসরণপূর্বক সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আগামী ৬ (ছয়) মাসের মধ্যে হাইকোর্ট বিভাগের বিভাগের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। গঠিত টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
প্রধান সম্পাদক : মোঃ এহছানুল হক ভূঁইয়া, প্রকাশক : মোঃ হাসান আলী রেজা (দোজা)
সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
সম্পাদকীয় কার্যালয়: টেক্সাস, ইউ. এস. এ, ফোন : +𝟏 (𝟗𝟕𝟐) 𝟐𝟎𝟏-𝟖𝟔𝟗𝟒
বাংলাদেশ অফিস : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
বাংলাদেশ যোগাযোগ : +88-01511461475, +88-01911804581